সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দামুড়হুদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এমপি টগর

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৪:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

সবার সহযোগিতায় মাদক সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করা হবে
নিউজ ডেস্ক:দামুড়হুদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মাহাবুব-উল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস। এছাড়াও একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুর কাদির, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক, এসএএম জাকারিয়া আলম, শফিকুল ইসলাম, শাহ মোহা. এনামুল করীম ইনু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করীম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি সুখি সম্মৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ‘গ্রাম হবে শহর’ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কারোর নাম ভাঙিয়ে আর যেন কেউ দূর্নীতি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে।
অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে আগামি দিনের পথচলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী সকলকেই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এ জন্য উপজেলা পরিষদ চত্তরে একটি বক্স রাখা হবে। ওই বক্সের চাবি থাকবে শুধুমাত্র আমার কাছে। ওই বক্সে এলাকাবাসি উন্নয়নমূলক চিন্তা-ভাবনার পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরবে। এ ছাড়া প্রতি তিন মাস পরপর পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একদিন করে গণশুনানির ব্যবস্থা করা হবে। সরকার কর্তৃক যে ভাতাগুলো দেয়া হয় এখন থেকে যারা প্রকৃতই পাওয়ার যোগ্য, তাদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর আগে পরপর তৃতীয়বারের মতো নির্বাচিত চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর উপজেলা পরিষদ চত্তরে পৌছানো মাত্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দামুড়হুদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এমপি টগর

আপডেট সময় : ১১:৫৪:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯