সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দামুড়হুদা ও মুজিবনগরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ভারতীয় গাঁজা, মদ ও ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০২:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা ও মুজিবনগরের বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫শ’ টাকা।একইদিন বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার সুবেদার এসকে হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত নতুনপাড়া গ্রামের টিমারী মাঠ নামক স্থান হতে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫শ’ টাকা।এদিকে, গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত মদ, গাঁজা ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দামুড়হুদা ও মুজিবনগরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ভারতীয় গাঁজা, মদ ও ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ১১:০২:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯