মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৫টি ভারতীয় শাড়ী, ৩টি শাল এবং ১টি ওড়না উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯২ হাজার টাকা।
একইদিন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা পাঁকা রাস্তার উপর হতে ১৭টি ভারতীয় শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা পাঁকা রাস্তার উপর হতে ১৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৮ হাজার ৪শ’ টাকা।
অপরদিকে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদ মাদ্রকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন মালামাল কাস্টমস জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

আপডেট সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯