সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে : চালকের করুণ মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:রাক্টর ট্রলি নিয়ে বালি আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারালেন সজিব (২৫) নামের এক যুবক। নিহত সজিব মেহেরপুর জেলার গাংনী থানাধীন কসবা গ্রামের আব্দুল মজিদের মেজো ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে কসবা গ্রামের রফিক মিয়ার ইটভাটায় বালি পরিবহনের জন্য ভাটার ট্রাক্টর নিয়ে স্বরসতীর মাঠে বালি আনতে যায় সজিব। গ্রামের মেঠো পথ ধরে সিংহাটির হারদা বিল সংলগ্ন উঁচু কালভার্টে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে উল্টে পড়ে ট্রাক্টরসহ ট্রলি। কর্দমাক্ত জলাশয়ে ছিটকে গিয়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক সজিব। অপরদিকে ট্রলিতে বসে থাকা দুটি বাচ্চাসহ লেবাররা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে কসবা ক্যাম্প ইনচার্জ এসআই শাহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে। নিহত সজিব ৪ মাস আগে কাতার থেকে দেশে ফিরে আসে এবং মাস দুয়েক আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন হাপানীয়া গ্রামে বিয়ে করে। নিজে ট্রাক্টর কিনবে বলে সে ড্রাইভিং শিখছিল বলে গ্রামবাসী জানায়। পরে তার লাশ বাড়িতে পৌঁছালে পরিবার পরিজন ও স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ আসর গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে : চালকের করুণ মৃত্যু

আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯