সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

নাটুদাহ চন্দ্রবাসে স্ত্রীকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:.দামুড়হুদার চন্দ্রবাসে সমিতির টাকা নিয়ে বাকবিতন্ডায় স্ত্রীকে কুপিয়ে জখম করছে স্বামী। সোমবার সকাল ৮টার দিকে দামুড়হুদার চন্দ্রবাস ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস ডাক্তার পাড়ার মৃত. নোয়াজ্জেস আলীর ছেলে নুর জামাল (৪৫) রবিবার রাতে স্ত্রী ফিরোজার সাথে সমিতির টাকা নিয়ে কথা কাটাকাটি করে। সারারাত প্রায় চলে তাদের বাক বিতন্ডা। গতকাল সকাল ৮টার দিকে আবারো টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রেগে গিয়ে ঘরে থাকা হেটুয়া দিয়ে স্ত্রী ফিরোজার বাম পাশের তল পেটে আঘাত করে। এতে ফিরোজা মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে স্বামী নুর জামালকে স্থানীয়রা গাছের সাথে বেঁধে রাখলে আধা ঘন্টার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে নুর জামাল। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। আহত ফিরোজার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে অনেকে জানান। জামাল দীর্ঘদিন যাবত মাথার সমস্যায় ভুগছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নাটুদাহ চন্দ্রবাসে স্ত্রীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯