সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মুুজিবনগরে আরো উন্নয়ন করে সমৃদ্ধ করবো
নিউজ ডেস্ক:মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। গতকাল সোমবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
এসময় তিনি বলেন, মুজিবনগরে আরো উন্নয়ন করে আরো সমৃদ্ধ করবো এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই। জনগণ আমাকে পূর্ননির্বাচিত করায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

আপডেট সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯