সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন তরুণ ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে আলী হোসেন (৪৫), কালীগঞ্জের আড়পাড়া গ্রামের আলহাজ্ব মসলেম উদ্দীনের ছেলে শামছুজ্জামান রিকু (৩৫) ও পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নছিমন চালক খাইরুল ইসলাম (২৭)। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, বুধবার সকালে নলডাঙ্গা বাজার থেকে দুই জন যাত্রী নিয়ে একটি নসিমন কালীগঞ্জ শহরে যাচ্ছিল। পথে নলডাঙ্গা সড়কের দরবেশ মিয়ার চাতালের সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক খাইরুল ইসলাম। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন স্যানেটারি ব্যবসায়ী শামছুজ্জামান রিকু। এ সময় তিনি বারোবাজার থেকে কালীগঞ্জ শহরে ফিরছিলেন। অন্যদিকে নতুন মটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে কালীগঞ্জের মহমুদপুর বটতলায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পড়েন আলী হোসেন। মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯