সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা : স্বামী পলাতক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে শাহানাজ খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে। নিহত শাহানাজ ধর্মচাকী গ্রামের কামাল হোসেনের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার খোকশা গ্রামের মোজাল শেখের মেয়ে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় হিন্দা ক্যাম্পের পুলিশ সদস্যরা স্বামীর ঘরের খাটের উপর থেকে গৃহবধূ শাহানাজ খাতুনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শাহানাজ খাতুনের স্বামী কামাল হোসেন কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এনিয়ে প্রথম স্ত্রী শাহানাজ ও কামালের সাথে প্রায়ই ঝগড়া হয়ে আসছিল। এ কারণে কামাল তার প্রথম স্ত্রী শাহানাজকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। শাহানাজের গলায় আঘাতের দাগ রয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা সম্ভব হবে। তবে শরীরে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। শাহানাজ খাতুনের লাশ উদ্ধারের পর থেকে স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা : স্বামী পলাতক

আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯