সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্লানের অংশ হিসেবে ঝিনাইদহে নদী, খাল ও জলাশয় পুনঃখননের উদ্বোধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৬:৩২ অপরাহ্ণ, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্লানের অংশ হিসেবে ঝিনাইদহে নদী, খাল ও জলাশয় পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার চুঙ্গারবিল ও কপোতাক্ষ খাল খননের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের পার্সোনাল ডিরেক্টর আকতারুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাচী প্রকৌশলী উমা পদ পোদ্দার, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রোগ্রামার ইউসুফ হারুন খান, জেলা বন কর্মকর্তা গিয়াস উদ্দিন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন জাহান জানান, বুধবার থেকে শুরু হওয়া এ প্রকল্প চলবে আগামী দুই বছর। জেলার ৬ টি উপজেলার ৭ টি খালের ৮০ কিলোমিটার পুনঃখনন করা হবে। এতে পানির প্রবাহ স্বাভাবিক, কৃষকদের ফলন আবাদ বৃদ্ধি, বন্যার প্রকোপ হ্রাসসহ নানা সুবিধা পাবে এ এলাকার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্লানের অংশ হিসেবে ঝিনাইদহে নদী, খাল ও জলাশয় পুনঃখননের উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৬:৩২ অপরাহ্ণ, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮