সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফের বাসভবনের সামনে পুলিশ!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফের বাস ভবনের সামনে আকস্মিক অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। এ সময় নেতাকর্মীদের মারধরসহ ১০ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার পর থেকে এ ঘটনা ঘটে।  এ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা শহরে গণসংযোগ শেষে বাড়িতে প্রবেশ করার পর নেতাকর্মীরা বিদায় নিয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছিলেন। ঠিক এমন সময় চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে পুলিশের কয়েকটি টিম বাঁশি বাজাতে বাজাতে আমার বাড়ির দিকে আসতে থাকে। একপর্যায়ে বাড়ির সামনে এসে তারা ১০ জন নেতাকর্মীকে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায়।’খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌছুলে ঘটনার বিষয়ে কোন কথা না বলে চলে যায় পুলিশ সদস্যরা। তবে বিকেল থেকে রাত পর্যন্ত বাসভবনের দু’প্রান্তে পুলিশের অবস্থান দেখে বিপুল সংখ্যাক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে ছিল বলে জানা গেছে। নির্বাচনী প্রচারণা কিংবা ব্যক্তিগত কোন কাজের জন্য বের হতে পারেননি শরীফুজ্জামান নিজেও।পুলিশ জানায়, দু’টি মামলায় ১০ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের কোটালির খবির উদ্দিনের ছেলে কায়েস উদ্দীন (৪৩), একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে আবুল হাশেম (৪৫), হিজলগাড়ীর মৃত আমির আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩), তিতুদহের নুরুল ইসলামের ছেলে জামাল উদ্দীন (২২), নুরুল্লাহপুরের মৃত নুর মোহাম্মেদের ছেলে রহিদুল ইসলাম (৪৫), সড়াবাড়িয়ার মৃত আবু বক্কর মল্লিকের ছেলে মোক্তার হোসেন (৪৩), চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়ার মৃত লুৎফর রহমান শেখের ছেলে সামসুল শেখ (৫৫), ইসলামপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৮), একই এলাকার জাকির হোসেনের ছেলে লিটন হোসেন (৩২) ও আলুকদিয়া মনিরামপুরের মৃত ভাদু মন্ডলের ছেলে লাড্ডু (৪৫)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফের বাসভবনের সামনে পুলিশ!

আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮