সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

প্রায় ২ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও মদ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৯:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার পৃথক সময়ে এসকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ২শ’ টাকা।একইদিন শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর শিশুতলার মাঠ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এদিকে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ৪১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ৪৮১ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল মদ’র সর্বমোট মূল্য ২ লাখ ৭ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রায় ২ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও মদ উদ্ধার

আপডেট সময় : ১২:১৯:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮