সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম তদারকি করতে চুয়াডাঙ্গা সফরে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোতায়েন করা হয়েছে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি। একই সঙ্গে চুয়াডাঙ্গার দু’টি নির্বাচনী এলাকার জন্য সাত প্লাটুন ও মেহেরপুরের দু’টি নির্বাচনী এলাকার জন্য চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত সফরের অংশ হিসেবে নির্বাচনকালীন বিজিবির প্রস্তুতি তদারকি করতে চুয়াডাঙ্গা ঘুরে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি ও পিএসসি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে হেলিকপ্টারযোগে তিনি এসে পৌছান। এসময় মহাপরিচালক মহোদয়কে স্বাগত জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। এরপর চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা তদারিক করেন। পরে দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. রাশিদুল আলম। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা জানান, চুয়াডাঙ্গায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির নির্বাচকালীন সার্বিক কার্যক্রম তদারকিতে সংক্ষিপ্ত সফরে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম স্যার চুয়াডাঙ্গা সফর করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম তদারকি করতে চুয়াডাঙ্গা সফরে

আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮