সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ আহত-৩

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নিমতলা গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী সালমা খাতুন (৩৫), দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাঠপাড়ার মৃত আ.মাহমুদের ছেলে লোকমান (৬০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ার উসমানের ছেলে এনামুল (২২)। জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে সালমা খাতুন আলমসাধুযোগে চুয়াডাঙ্গা হতে নিজ গ্রাম নিমতলা ফিরছিলেন। পথিমধ্যে ঘোড়ামারা ব্রিজের নিকট পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধু থেকে পড়ে যায় সালমা। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বটতলা বাজারের পাশে রাস্তা পারাপারের সময় পাখিভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হন লোকমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, গতকাল বেলা ৩টার দিকে ডিঙ্গেদহ বাজারের ওপর আলমসাধুর চাকা বিস্ফোরণ হয়ে আহত হয়েছেন এনামুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ আহত-৩

আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮