সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দর্শনায় আ.লীগ অফিস ও যুবলীগ নেতার বাড়ির সামনে

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৭:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা পৌর এলাকায় পৃথকস্থানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। প্রথমে দক্ষিই চাঁদপুর গ্রামের আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। পরে স্যামপুর গ্রামে যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোটর বাড়ির সামনে একটি বোমা বিস্ফোরন ঘটে। এ ঘটনায় পৌর আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্টস্টেশন সংলগ্ন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে একটি মোটরসাইকেলযোগে দু’জন অপরিচিত লোক এসে বোমা বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় অফিস বন্ধ থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয় এক আ.লীগ নেতা। বোমা বিস্ফোরনের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আ.লীগের নেতাকর্মিরা ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষনিক দর্শনা পৌর আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ একটি প্রতিবাদ মিছিল বের করে এবং প্রকৃত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করে। এরপর রাত ১০টার দিকে স্যামপুর গ্রামে যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোটর বাড়ির সামনের রাস্তায় একটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বোমার সাদৃশ্য উদ্ধার করেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানায়, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে এক ধরনের ককটেল জাতীয় বোমা মারা হয়েছে। তবে কোন ক্ষয় ক্ষতি হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দর্শনায় আ.লীগ অফিস ও যুবলীগ নেতার বাড়ির সামনে

আপডেট সময় : ১২:১৭:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮