সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৪ বার পড়া হয়েছে

ভারতীয় ফেন্সিডিল-মদ-রুপি ও মোটরসাইকেলসহ আটক-৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ, রুপি ও মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথকস্থানে পৃথক অভিযান চালিয়ে এসকল মাদকদ্রব্যসহ আসামীদেরকে আটক করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুক্তারপুর জামতলা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মহিদুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে। আটককৃত মহিদুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া গ্রামের শাহজান আলী। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দামুড়হুদা উপজেলার আজবপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়াকে (৩৫) পলাতক আসামী করে মামলা করা হয়েছে।এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়েগ ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর থেকে ৩,৯০০ ভারতীয় রুপিসহ খুলনা জেলার তেরখাদা উপজেলার নলীয়ার মৃত আব্দুর বিষুকে আটক করে। উদ্ধারকৃত ভারতীয় রুপি যা বাংলাদেশী আনুমানিক ৪ হাজার ৫৭২ টাকা। আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বাজিতপুর মাঠ নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৮শ’ টাকা।অন্যদিকে, গতকাল দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বাজিতপুর গ্রামের লিচু বাগান নামক স্থান হতে ১ বোতল ভারতীয় মদ ও ১টি মোটরসাইকেলসহ মেহেরপুর বড়বাজারের কবীর হোসেনের ছেলে হিরোক (২২) ও সুইপার কলোনীপাড়ার শ্রী রতন বাচহোরের ছেলে শ্রী হৃদয় বাচহোরকে আটক করে। উদ্ধারকৃত ভারতীয় মদ এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫শ’ টাকা। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বাজিতপুর-হরিরামপুর ব্রীজের উপর হতে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১টি মোটরসাইকেলসহ মেহেরপুর বড়বাজারের আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন (৪২) ও হোটেল বাজারের মৃত আকবর শেখের ছেলে তৌহিদুল ইসলামকে (৩৭) আটক করে। উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিল এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ১ হাজার ২শ’ টাকা। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপডেট সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮