শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের

আকাশে ভারতের সব থেকে শক্তিশালী কৃত্রিম যোগাযোগ উপগ্রহ ‘জি স্যাট-১১’ উৎক্ষেপণ

  • আপডেট সময় : ০৮:০৭:০৫ অপরাহ্ণ, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় স্পেস রির্সাচ অর্গানাইজেশন (আইএসআরও) ফ্রেঞ্চ গায়ানার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র স্পেসপোর্ট থেকে ‘‘জি স্যাট-১১” নামের পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
ভারতীয় সময় রাত দুটো বেজে সাত মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
এই কৃত্রিম উপগ্রহের ওজন ৫,৮৫৪ কেজি।
ইসরো প্রধান কে শিভান জানিয়েছেন, ‘‘জি স্যাট-১১ হল পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিসেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিসেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।’’
জি স্যাট-১১, বানাতে খরচ হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। তার জীবনকাল পনেরো বছর, এমনটাই জানাচ্ছে ইসরো। ৫,৮৫৪ কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতের উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নেই। সেই কারণে ভাড়া করা হয়েছিল ফরাসি উৎক্ষেপণ কেন্দ্রটি, সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

আকাশে ভারতের সব থেকে শক্তিশালী কৃত্রিম যোগাযোগ উপগ্রহ ‘জি স্যাট-১১’ উৎক্ষেপণ

আপডেট সময় : ০৮:০৭:০৫ অপরাহ্ণ, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮