শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের

বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ণ, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে।
তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে কিনা এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনও মিডিয়াতে এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা (বিএনপি) সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘তারা নির্বাচন বানচালের নীল নকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনও নীল নকশা নেই। আমাদের নীল নকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’
আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা রয়েছে। তাদের বিষয়ে কবে ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।’
সরকার মানুষকে খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নামবে নাগরিক ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘সরকার কি ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দিবে।’
মান্নাকে এসময় উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মান্না সাহেব অপেক্ষা করুন। ৩০ তারিখে বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কত অবাস্তব।’
আন্দোলনে নামার হুঁশিয়ারি নিয়ে কাদের বলেন, “১০ বছরে নামলো না, ১০ তারিখের পর আন্দোলন করবে। হেরে গিয়ে আন্দোলন করবে, এই তো? দেখি না আন্দোলন করতে কে আসে। মানুষ না থাকলে তো আন্দোলন হয় না। মানুষের সাড়া নেই বলে, এই ১০ বছরে তারা কোনও আন্দোলন করতে পারেনি।’
নির্বাচনের সুস্থ পরিবেশ নেই বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, “অসুস্থ পরিবেশ কোথায় সৃষ্টি হয়েছে এই নগরীতে? এই মুহূর্তে এই ঢাকা শহরে কোথায় পরিবেশ অসুস্থ? যেটুকু অসুস্থ হয়েছে সেটা পল্টনে তারা করেছে। আমি নিশ্চিত করে বলছি, আমাদের তরফ থেকে নির্বাচনের পরিবেশ বিঘিœত হবে না।
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমরা কোনও বিশৃঙ্খলা করবো না, এ ব্যাপারে আমাদের নেত্রী নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছে। কিন্তু বিএনপি যদি বিশৃঙ্খলা-নাশকতা করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের তা প্রতিরোধ করতে হবে। এবার বিজয়ের উৎসবের মতো ভোট হবে, এজন্য তাদের মনটা একটু খারাপ।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ণ, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮