বুধবার | ৮ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

জামালপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৯০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙ্গবেই’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হলো। শুক্রবার সকালে জামালপুর শহরের বৈশাখী মেলা মাঠের মুক্তমঞ্চে সম্মেলন উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ প্রদীপ কান্তি মজুমদার।  আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম দে। সম্মেলনে বক্তারা বলেন, অন্ধকার পেরিয়ে সত্য, সুন্দর, শান্তির পথে উদীচী আশার প্রদীপ নিয়ে সামনে এগিয়ে যাবে। উদ্বোধন ও আলোচনা সভা শেষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়াও মুক্তমঞ্চে উদীচী পরিবেশন করে গণসঙ্গীত, ময়মনসিংহের অন্বেষা থিয়েটার পরিবেশন করে গীতিনাট্য ‘রূপচাঁন সুন্দরীর পালা’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

জামালপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন

আপডেট সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬