শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  • আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি : যশোর সদরের দোগাছিয়া এলাকায় ডিবি পুলিশের সঙ্গে তথকথিত ‘বন্দুকযুদ্ধে’ সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের দাবি, সেলিম ডাকাত দলের সদস্য ছিলেন। তাকে আটকের পর অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি (তদন্ত) সৌমেন দাস জানান, একাধিক ডাকাতি মামলার আসামি সেলিমকে সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত ও তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেলিমের সহযোগী একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও ১০ রাউন্ড গুলি করে। ওই সময় পালাতে গিয়ে সেলিম মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮