শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝালকাঠি-১ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশি রেজাউল করিমের লন্ডনে ১৩ বছরের সাজা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:১৭:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

বশির আহাম্মেদ খলিফা,ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা প্রকৌশলী একেএম রেজাউল করিমের ১৩ বছর সাজা দিয়েছে বৃটেনের আদালত। শুক্রবার (২৩ নভেম্বর) ভিসা জালিয়াতির অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়। শনিবার সকালে একটি বেসরকারী টেলিভিশনে টিকার দেখে বিষয়টি অবহিত হন স্থানীয় সাংবাদিকরা। পরে লন্ডনে প্রবাসী এক আইনজীবীর মাধ্যমে ঝালকাঠির সাংবাদিকরা জানতে পারেন, মামলার রায়ের সময় ঘনিয়ে আসায় কিছুদিন আগে রেজাউল করিম লন্ডন থেকে কৌশলে পালিয়ে যান। এ আইনজীবী আরো জানান, সাজা হয়ে যাওয়ায় রেজাউল করিমের বিরুদ্ধে এখন ইন্টারপোল ওয়ারেন্ট জারি করতে পারে।
এদিকে দেশে এসে রেজাউল করিম একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তোলেন এবং জমা দেন। ঢাকায় বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এ বিষয় জানতে চাইলে বর্তমানে ঢাকায় অবস্থানরত রেজাউল করিমের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বর চাওয়া হয় ব্যাক্তিগত সহকারী নিরব মল্লিকের কাছে। কিন্তু তিনি মোবাইল নম্বর না দিয়ে এ প্রতিনিধিকে জানান রেজাউল সাহেবই আপনাকে ফোন করবেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেজাউল করিম আর ফোন করেননি। স্থানীয় কয়েক জন সাংবাদিক জানান, রেজাউল করিম দেশে এসে তাদের সাথে টিএন্ডটি নম্বর দিয়ে ফোন করে ছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেও তার সেল ফোন নম্বর পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝালকাঠি-১ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশি রেজাউল করিমের লন্ডনে ১৩ বছরের সাজা

আপডেট সময় : ১২:১৭:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮