শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মহাজোট আবারও বিজয়ী হবে আশা ওবায়দুল কাদেরের

  • আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে বিজয় হবে আগামী নির্বাচনে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জনগণ আমাদের যত আসনে ভোট দিবে আমরা ততটি পাবো। আমরা কোন সংখ্যাতত্বে বিশ্বাস করতে চাই না। কে কত আসন পাবে দেশের জনগণই তা ঠিক করবে।’
বিএনপিকে স্বপ্ন বিলাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর আগে নির্বাচনে বিএনপি আমাদের ত্রিশ আসন দিয়েছিল, কিন্তু নিজেই পেয়েছিল ৩০ আসন। আবার তাদের কেউ কেউ আমাদের ১০ আসনও দিয়েছিল। তাই কে কত আসন পাবে তা বলতে চাই না। দেশের জনগণ আমাদের যত আসনে ভোট দিয়ে বিজয়ী করবে আমরা ততো আসনই পাবো।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে জোয়ার দেখা যাচ্ছে সারাদেশে তাদের এই জোয়ার কিন্ত নেই। এই সাময়িক জোয়ারে ক্ষমতার রঙ্গিন খোয়াব যদি বিএনপি নেতারা দেখেন, তাহলে ৩০ ডিসেম্বর তারা টের পাবেন।
নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের জবাবে কাদের বলেন, তাদের নয়াপল্টনে একজন আবাসিক প্রতিনিধি রয়েছেন। এ ধরনের আজগুবি অভিযোগ তিনি করেন। এটা করা হচ্ছে মিথ্যাচার প্রডাকশনের জন্যই। তবে জনমত পক্ষে না থাকলে কোন ম্যাকানিজম কাজ আসে না। আওয়ামী লীগ মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস।
বিএনপি’র নাশকতা নিয়ে শঙ্কা করছেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা করা বিএনপির পুরনো স্বভাব। ২০১৪ সালে তারা নাশকতার যে ভয়াবহ চিত্র দেখিয়েছে তাতে এ শঙ্কা আমাদের রয়েছে।
শরীকদের সঙ্গে আসন ভাগ নিয়ে কোন টানা পোড়েন চলছে কিনা- এর জবাবে তিনি বলেন, আসন নিয়ে দর কষাকষি তো হবেই। এটা গণতন্ত্রের অংশ। তবে কোন টানা পোড়েন নেই। এখানে কে কত সিটে জিততে পারবে, এটাই হলো আমাদের প্রাইম কনসিডারেশন। ইলেক্টেবল প্রার্থীদেরই আমরা সিলেক্ট করবো।
মহাজোটের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত সম্পর্কে কাদের বলেন, মৌখিকভাবে হয়েছে। যখন ঘোষণা হয়ে যাবে, তখন তো আপনারা জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদচৌধুরী এমপি, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মহাজোট আবারও বিজয়ী হবে আশা ওবায়দুল কাদেরের

আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮