শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লিবিয়ায় সন্দেহভাজন আইএস হামলায় নিহত ৯

  • আপডেট সময় : ১১:৫৬:০১ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর তাজেরবোতে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হামলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর অন্তত নয় সদস্য নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
উক্তকর্মকর্তা আরো বলেন, চরমপন্থী দলের সদস্যরা বেসামরিক লোক ও একজন নিরাপত্তা প্রধানসহ আরো ১১ জনকে ‘অপহরণ’ করেছে। হামলাকারীরা মরু নগরীর একটি থানায় হামলা চালায়।
ন্যাশনাল লিবিয়ান আর্মি (এএনএল)-এর স্বঘোষিত প্রধান খলিফা হাফতার বাহিনী তাজেরবো মরু অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
রাজধানী ত্রিপোলীর প্রতিদ্বন্দ্বী প্রশাসন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফায়েজ আল সাররাজ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। হাফতার অনুগত বাহিনীকে লক্ষ্য করে এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালানো হল।
অক্টোবরে মধ্যাঞ্চলীয় কুফরায় আইএস এর হামলায় প্রথম হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়।
আগস্ট মাসে অপর এক হামলায় এএনএল এর নয় সদস্যসহ ১১ জন নিহত হয়। আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফিকে উচ্ছেদ ও হত্যার পর থেকে লিবিয়ায় ক্ষমতার লড়াই, অস্থিরতা, নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে এবং দেশটি সর্বোপরি জিহাদিদের জন্য একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

লিবিয়ায় সন্দেহভাজন আইএস হামলায় নিহত ৯

আপডেট সময় : ১১:৫৬:০১ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮