শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে এবার ঝিনাইদহে পুলিশ ও র‌্যাবের মাদক বিরোধী র‌্যালি ও মহড়া

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫২:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২১ নভেম্বর ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

All-focus

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে সামনে রেখে এবার ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর থানা ও ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক, ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে মোটর সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ব্যাপারীপাড়া, আরাপপুর, কালিকাপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাস টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ওসি এমদাদুল হক জানান, মাদক সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঝিনাইদ জেলা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিদিন চালানো হচ্ছে ঝটিকা অভিযান। যার অংশ হিসেবে মঙ্গলবার মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে এবার ঝিনাইদহে পুলিশ ও র‌্যাবের মাদক বিরোধী র‌্যালি ও মহড়া

আপডেট সময় : ১১:৫২:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২১ নভেম্বর ২০১৮