শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

এবার কোটচাঁদপুরে দেশীয় মদসহ মাইক্রোবাস ষ্ট্যান্ড সমিতির ৫ শ্রমিক গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:১১:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ এবার ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ লিটার দেশীয় মদসহ ৫ শ্রমিক নেতাকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। রবিবার রাতে স্থানীয় কোটচাঁদপুর পুরাতন মাছ বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালিগঞ্জ মাইক্রোবাস ষ্ট্যান্ড সমিতির সভাপতি নিয়ামতপুর গ্রামের মৃত সাজাদ্দুল রহমান খাঁর ছেলে ফারুক হোসন (৩২), সাধারণ সম্পাদক লাউতলা গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে জামাল হোসন (৩০), মাইক্রোবাস ষ্টান্ড সমিতির সদস্য কালিগঞ্জ উপজেলার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬), সমিতির সদস্য একই উপজেলার হুজুর আলীর ছেলে রনি আহম্মেদ (২০), সমিতির সদস্য ও একই উপজেলার শেখ আবুল কাশেমের ছেলে জহির (৩২)। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর শহরের পুরাতন মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৫ লিটার দেশীয় মদসহ কালিগঞ্জ উপজেলার মাইক্রোবাস ষ্টান্ড সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

এবার কোটচাঁদপুরে দেশীয় মদসহ মাইক্রোবাস ষ্ট্যান্ড সমিতির ৫ শ্রমিক গ্রেফতার

আপডেট সময় : ১২:১১:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮