শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শৈলকুপায় বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ শাহ আলম খান জিয়া নামের এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল। আটককৃত জিয়া গোপালগঞ্জের মুকসিদপুর উপজেলার গুনহার গ্রামের শহিদ খানের ছেলে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের মেজর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডিপুর এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এসময় কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইদহে আসার সময় র‌্যাবের টহলদল শাহ আলম খান জিয়া নামের এক ব্যাক্তিকে আটক করে। পরে দেহ তল্লাসী করে একটি বিদেশী ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটি। তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্রটি সে ছিনতাই এবং ডাকাতির কাজে ব্যবহার করতো। বিভিন্ন ব্যাংক বা এটিএম থেকে টাকা উত্তোলন কারী ব্যক্তিদের অনুসরণ করে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে তাদের ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি ও ছিনতাই এর কাজ করতো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

শৈলকুপায় বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮