শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লক্ষ্মীপুরে জেলেদের চাল বিক্রি কালোবাজারে, আটক ১

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:২০:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-  লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শনিবার (২০ অক্টোবর) সকালে অভিযুক্ত চর আবদুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিনের নিজস্ব কার্যালয়ের পাশে জামাল উদ্দিনের গুদামঘরে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক। এসময় ২২ বস্তা ভিজিএফের চাল উদ্ধার ও গুদামঘরের মালিক জামালকে আটক করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান, মা ইলিশ সংরক্ষন অভিযান চলায় নদীতে মাছ শিকার থেকে বিরত রয়েছে জেলেরা। এই নিষেধাজ্ঞার সময় জেলেদের ভিজিএফের চাল বিতরণের জন্য চাল দিয়েছে সরকার। অথচ সে চাল চেয়ারম্যান বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দিয়েছে। অথচ নিষেধাজ্ঞার সময় কষ্টে দিন কাটছে জেলেদের। তাই তারা এ ঘটনায় জড়িত সকলের শাস্তি কামনা করেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন চাল বিক্রির সাথে জড়িত নয় বলে অস্বীকার করে বলেন, চাল তিনি বিক্রি করেননি। জব্দকৃত চাল জেলেদের থেকে ক্রয় করেছে দোকানদার জামাল। একটি স্বার্থন্বেসী মহল তার বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। বর্তমানেও সে ষড়যন্ত্রের শিকার।
তবে আটককৃত জামাল উদ্দিন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সঙ্গে নিয়ে জামালের গুদামঘরে অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা কালীন সময়ে জেলেদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফের ২২ বস্তা চাল জব্দ ও প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
জব্দকৃত ভিজিএফের ২২ বস্তা চাল থানা হেফাজতে রয়েছে। এছাড়াও এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক।

:

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে জেলেদের চাল বিক্রি কালোবাজারে, আটক ১

আপডেট সময় : ১২:২০:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮