মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

জনগণ একুশে আগস্টের খুনীদের সঙ্গে কোন ধরনের জাতীয় ঐক্য মেনে নেবে না : কাদের

  • আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোন ধরনের ‘জাতীয় ঐক্য’ মেনে নেবে না।
তিনি বলেন, যারা কথায় কথায়, গণতন্ত্র, আইনের শাসন ও নৈতিকতার কথা বলেন, তারা খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবে, তা জনগণ কোন দিনও বিশ্বাস ও সমর্থন করবে না, মেনেও নেবে না।
ওবায়দুল কাদের আজ রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধন কালে এ কথা বলেন।
আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বুধবার তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদন্ড হয় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের।
ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের খুনিদের সাজা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী কোন নৈতিকতায় এই খুনি দলের সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় যাচ্ছেন? তথাকথিত জাতীয় ঐক্য করছেন? আমার বিশ্বাস দেশের জনগণ এই ‘ঐক্য’ কোনো দিনও গ্রহণ করবে না। গ্রেনেড হামলার রায়কে ‘ফরমায়েশি’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ২১ আগস্টে সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসের শিকার হলাম আমরা, ক্ষমতায় আপনারা, আলমত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্যে পালিয়ে যাবার সুযোগ পেলো কেমন করে? বিচারপতি জয়নুল আবেদিন দায়সারা তদন্ত করে রায় দিলেন প্রতিবেশী দেশের গোয়েন্দারা এই ঘটনা ঘটিয়েছে, এটা কি সত্য?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘জজ মিয়াকে রাস্তা থেকে ধরে এনে নাটক সাজানো হলো, ইতিহাস কি বলে এটি ফরমায়েশি রায়? আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে, প্রধান টার্গেট শেখ হাসিনা কানের শক্তি হারিয়েছেন, এটিও কি ফরমায়েশি রায়? (আসামি) মুফতি হান্নান নিজেই বলেছেন তারেক রহমানের নির্দেশে অপারেশন চালানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? লুৎফুজ্জামান বাবরতো প্রতিমন্ত্রী, কিন্তু মন্ত্রীতো তখনকার প্রধানমন্ত্রী নিজেই ছিলেন। এটাও কি ফরমায়েশি রায়?’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম আহসান, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, প্রকৌশলী সমিতির সভাপতি সভাপতি সবুজ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

জনগণ একুশে আগস্টের খুনীদের সঙ্গে কোন ধরনের জাতীয় ঐক্য মেনে নেবে না : কাদের

আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮