বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

সিনহা চাপের মুখে দেশ ছাড়ার এবং পদত্যাগ করা অসত্য বলে আখ্যায়িত করলেন: প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন

  • আপডেট সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর চাপের মুখে দেশ ছাড়ার এবং পদত্যাগ করার যে দাবী সম্প্রতি করেছেন, সেটাকে অসত্য বলে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্ট-এর প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারপতি চৌধুরী বলেছেন, আপিল বিভাগের অন্য পাঁচজন বিচারক মিঃ সিনহার সাথে কাজ করতে অস্বীকৃতি জানালে প্রধান বিচারপতির পদত্যাগ করা ছাড়া আর কোন উপায় ছিল না।

বিচারপতি চৌধুরী বলেছেন, মিঃ সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করার কারণেই তিনি বিদেশে পাড়ি দিয়েছেন।

বিবিসি বাংলার মিজানুর রহমান খানের সাথে কথা বলছিলেন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “প্রধান বিচারপতি অত্যন্ত ক্ষমতাশালী একজন মানুষ কিন্তু। তাকে বের করে দেয়া তো চাট্টিখানি কথা না। প্রধান বিচারপতি অনেক কিছু করতে পারেন।”

“উনাকে বললেন যে আপনি দেশ ছেড়ে চলে যান আর উনি চলে যাবেন- আমিও নিজেও বিচারপতি ছিলাম এটা আমি বিশ্বাস করতে নারাজ। প্রধান বিচারপতি তো দূরের কথা একজন হাইকোর্টের বিচারপতিকেও এভাবে দেশ থেকে বিতাড়ন সম্ভব নয়,” বলেন মিঃ চৌধুরী।

মিস্টার সিনহা তাকে কিভাবে দেশ থেকে বের করা হয়েছে তার যে বর্ণনা দিয়েছেন তার বইতে সেটিকেও অসত্য বলে দাবি করেন বিচারপতি চৌধুরী।

“প্রথম কথা হলো যখন কতগুলো অভিযোগ তার বিরুদ্ধে এলো তখন আপিল বিভাগের পাঁচ জন বিচারপতি অভিযোগগুলোর নথিপত্র দেখে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন যে তারা প্রধান বিচারপতির সঙ্গে আর বসবেননা। সে অবস্থায় তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিলোনা।”

“কারণ তিনি কাজ করতে পারতেননা। তাছাড়া অভিযোগগুলো যখন আসলো তখন দুদক সচল হলো। আমি মনে করি দুদককে এড়ানোর জন্য উনি দেশ ছেড়েছিলেন,” বলেন মিঃ চৌধুরী।

মিস্টার সিনহা নিজে বলেছিলেন যে অন্য বিচারপতিদের চাপ তৈরি করে তাদের দিয়ে একথা বলা হয়েছে।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মি: সিনহার এমন দাবিও প্রত্যাখ্যান করেন। তার মতে, “দেখুন এসব বিচারপতির সাথে দীর্ঘদিন কাজ করেছি। এরা অত্যন্ত দৃঢ়চিত্তের এবং দৃঢ়চরিত্রের, ইস্পাত কঠিন চরিত্রের মানুষ কিন্তু এই পাঁচজনই।”

“তারা কারও প্রভাবে প্রভাবিত হওয়ার লোক নয়। তারা কারও চাপের মুখে নতি স্বীকার করার মানুষও তারা নয়। তারা কোনো অবস্থায় কারও চাপের কাছে নতি স্বীকার করবেনা। সুতরাং সিনহা বাবুর এই অভিযোগ একেবারেই অসত্য বলে মনে করছি।”

ঘটনার পরই অন্য বিচারপতিদের সাথে তার কথা হয়েছে উল্লেখ করে মিঃ চৌধুরী বলেন, “পাঁচজনের সাথেই আমার কথা হয়েছে। তারা পরিষ্কার বলেছেন যে তারা যেসব প্রমাণাদি দেখেছেন এরপর সিনহা বাবুর সাথে বসার প্রশ্নই উঠতে পারেনা।”

“তারা কিন্তু মি: সিনহাকে এসব নিয়ে প্রশ্ন করে বলেছিলেন তিনি সদুত্তর দিতে পারলেই কেবল তারা তার সাথে বসবেন। সদুত্তর দিতে না পারলে বসবোনা।”

কিন্তু এতো অভিযোগ থাকার পরেও সরকার প্রধান বিচারপতিকে দেশ থেকে বের হতে দিলো কেনো?

এমন প্রশ্নের জবাবে মি: চৌধুরী বলেন ওই মূহুর্তে মিঃ সিনহার বিরুদ্ধে কোনো মামলা ছিলোনা, যদিও তদন্ত চলছিলো। সুতরাং সেই মূহুর্তে তাকে বাধা দেয়ার সুযোগ ছিলোনা।

মিঃ সিনহা তাকে গৃহবন্দী করে রাখার বিষয়ে বইতে যা লিখেছেন বা বলেছেন সে দাবিও প্রত্যাখ্যান করেন মিঃ চৌধুরী।

তিনি বলেন, “উনি লিখেছেন বা বলেছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিলো। কিন্তু ওই সময় বহু সাংবাদিক তার বাড়ির চারপাশে ছিলো। তারা কিন্তু কখনোই এমনটি বলেনি।”

মিঃ চৌধুরী যোগ করেন, “ওই সময় তিনজন মন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। উনি দাঁতের ডাক্তারের কাছে গেছেন। বিভিন্ন দূতাবাসে গেছেন ভিসার জন্য। আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেছেন।”

“প্রচুর আইনজীবী বিশেষ করে বিএনপি জামাতের আইনজীবীরাও দেখা করতে গেছেন। তারাও এমনটি বলেননি যে প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। উনিও বলেননি। এখন নতুন শোনা যাচ্ছে।”

নির্বাচনের আগে বই প্রকাশ করে সরকার বা ক্ষমতাসীন দলকে বেকায়দায় ফেলার অভিযোগ সরকারি দলের নেতাদের তরফ থেকে ওঠার পর সুরেন্দ্র কুমার সিনহা তার বইটি এই সময়ে প্রকাশের বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন সেটিও মানতে রাজী নন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

মিস্টার চৌধুরী বলেন, “আমি বইটি পড়েছি। আমার দৃঢ় বিশ্বাস এটি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার একটি দলিল। নির্বাচনে যাতে আওয়ামী লীগকে হেস্তনেস্ত করা যায় সেই উদ্দেশ্যেই এই বইটি তিনি লিখেছেন”।

সূত্র : বিবিসি বাংলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

সিনহা চাপের মুখে দেশ ছাড়ার এবং পদত্যাগ করা অসত্য বলে আখ্যায়িত করলেন: প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন

আপডেট সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৩ অক্টোবর ২০১৮