শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নাটোরে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫২:৪০ অপরাহ্ণ, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৮০০ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষনের দায়ে আলাল (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ভিকটিমকে ক্ষতিপূরন বাবদ ৫০ হাজার টাকা প্রদানের আদেশ দিয়েছেন বিচারক।
বুধবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা জজ মোঃ মাইনুল হক এই আদেশ দিয়েছেন। ক্ষতিপূরনের সমুদয় অর্থ আদায়ের মাধ্যমে ভিকটিমের পরিবারকে প্রদানের জন্য জেলা প্রশাসকের ওপর দায়িত্ব প্রদান করে আদেশ দিয়েছেন বিচারক।
আদালত সুত্রে জানা যায়, ২০০৮ সালের ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার জংলি মন্ডলপাড়া এলাকার মৃত সাইদুল্লার ছেলে আলাল প্রতিবেশী ইসলামের বাড়িতে যায়। এসময় ইসলামের ১৩ বছর বয়সী বাক প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে জোর করে ধর্ষন করে। পরে ঘটনা জানাজানি হওয়ার পর ইসলাম বাদী হয়ে আলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমান শেষে বুধবার আদালতের বিচারক  এই আদেশ দেন।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি শাজাহান কবীর আলালের সশ্রম কারাদন্ড প্রদান সহ ভিকটিমকে ৫০ হাজার টাকা প্রদানের আদেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। দন্ডিত আসামীর নিকট থেকে ওই টাকা আদায়ের জন্য জেলা প্রশাসকের ওপর দায়িত্ব প্রদানের ক্ষমতা দিয়েছে। আদেশে প্রয়োজনে আসামীর পরিবারের মালামাল ক্রক করার পর তা বিক্রি করে সমুদয় টাকা ভিকটিমকে প্রদানের আদেশ দিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ১১:৫২:৪০ অপরাহ্ণ, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮