মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

৮ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে ইংল্যান্ড !

  • আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৮০২ বার পড়া হয়েছে

Cricket - England v India - Fifth Test - Kia Oval, London, Britain - September 7, 2018 India's Jasprit Bumrah celebrates taking the wicket of England's Joe Root Action Images via Reuters/Paul Childs

নিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৯২ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে ২৯২ রান করে টিম ইন্ডিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড। ঐ লিডকে সাথে নিয়ে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১১৪ রান করেছে ইংলিশরা।
৬ উইকেটে ১৭৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। হানুমা বিহারি ২৫ ও রবীন্দ্র জাদেজা ৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। শেষ পর্যন্ত দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। নিজের অভিষেক টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া বিহারি আউট হন ৫৬ রানে। ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে ৮৬ রানে অপরাজিত থাকেন জাদেজা। জাদেজার ব্যাটিং কল্যাণেই ২৯২ রানের সংগ্রহ পায় ভারত। ইংল্যান্ডের জেমস এন্ডারসন ও বেন স্টোকস ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ১১৪ রান করে ইংল্যান্ড। কিটন জেনিংস ১০ ও মঈন আলী ২০ রানে আউট হন। বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যালিস্টার কুক ৪৬ ও জো রুট ২৯ রানে অপরাজিত আছেন। ভারতের মোহাম্মদ সামি ও জাদেজা ১টি করে উইকেট নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

৮ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে ইংল্যান্ড !

আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ণ, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮