শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে তিন জনের জেল-জরিমানা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪০:০৩ অপরাহ্ণ, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি ॥ মুজিবনগর উপজেলায় পৃথক পৃথক স্থানে গাজা রাখার অপরাধে এক জনের ৫ হাজার টাকা জরিমানা ও ২ জনের ৩ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেজবাহ উদ্দীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার বাগোয়ান বাগাদিপাড়া মজিবারের চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ সুমন নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর দিকে একই উপজেলার মোনাখালী গ্রামে চঞ্চলের ইটভাটার সামনে অভিযাান চালিয়ে গাঁজাসহ আতিয়ার ও বাদশা নামের দুই ব্যাক্তি কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ জনের ৩ মাস করে জেল দিয়ে কারাগারে প্রেরন করা হয়।
আসামীরা হলেন, মুজিবনগর উপজেলার বাগোয়ান দরগাতলা পাড়ার সাদেক আলী খানের ছেলে সুমন আলী খান(২৬)। মোনাখালী উত্তর পাড়া গ্রামের মৃত চান্দু শেখের ছেলে আতিয়ার রহমার (৪০) ও একই গ্রামের আজহারুল হকের ছেলে বাদশা মিয়া (৩৩)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে তিন জনের জেল-জরিমানা

আপডেট সময় : ১১:৪০:০৩ অপরাহ্ণ, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮