শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নারী মাদকব্যবসায়ীসহ আটক ৪ : মাদক উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৭:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশি অভিযান

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মহিলা মাদকব্যবসায়ীসহ চার মাদক সেবনকারীকে আটক করেছে সদর থানা ও ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার দিনভর পৃথক অভিযান চালিয়ে পৌর শহরসহ আশপাশ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকরি দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- মাখালডাঙ্গা বাগানপাড়ার সম্পা খাতুন (৩৩), গোরস্থানপাড়ার লালন ফকির (২৯), ঈদগাহপাড়ার আব্দুল্লাহ আল বাকী (৩৫), আরামপাড়ার রুবেল (২৪) ও বাগান পাড়ার মানিক রহমান (২৬)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকাল ৫টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে বাগানপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় মূল মাদকব্যবসায়ী লিটন পালালেও তার স্ত্রী সম্পা খাতুনকে আটক করে পুলিশ। এসময় সম্পার হাতে থাকা বাজার করা ব্যাগের ভিতর থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারি দল।
এছাড়াও ফাঁড়ি পুলিশ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শহরের আরামপাড়ায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ একই এলাকার আসলামের ছেলে রুবেলকে আটক করে। অপরদিকে, সদর থানা পুলিশের এএসআই হুমায়ুন রশিদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাছপট্টি এলাকায় অভিযান পরিচালন করেন। অভিযানকালে গোরস্থানপাড়ার রবি ফকিরের ছেলে লালন ফকির ও ঈদগাহ পাড়ার মৃত হাজী আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ আল বাকীকে আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপরদিকে সদর থানার এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বাগান পাড়া থেকে এইক এলাকার আতিয়ার রহমানের ছেলে মানিক রহমানকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে আটককতৃ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নারী মাদকব্যবসায়ীসহ আটক ৪ : মাদক উদ্ধার

আপডেট সময় : ০৯:০৭:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮