শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

এরশাদের জন্য ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় মাঠ কাপাচ্ছেন আলাউদ্দিন মৃধা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫৭ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে এরশাদের জন্য লাঙ্গল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় মাঠ কাপাচ্ছেন নাটোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা।
শনিবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকে দুই উপজেলার আহম্মেদপুর, আহম্মেদপুর ব্রিজ এলাকা, ধানুড়া, ধানুড়া উচ্চ বিদ্যালয়, ধানুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধানুড়া মিল্কি বাজার, পুরুলিয়া, কুলাধোনা বাজার, নাজিরপুর, চাঁচকৈড়, গুরুদাসপুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে সঙ্গে ছিলেন, বড়াইগ্রাম উপজেলা জাপার সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল রহমান আজিজ, প্রচার সম্পাদক আব্দুস সালাম, বড়াইগ্রাম পৌর জাপার সভাপতি বেলাল আহমেদ হিরু, বড়াইগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি আরিফুল ইসলাম, জাপা নেতা আব্দুল বাছেদ, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক নাজমুল হোসেন প্রমূখ ছিলেন।
গণসংযোগকালে এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, এরশাদ ছাড়া দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবেনা। তাই আপনারা এরশাদকে ভালোবেসে লাঙ্গল মার্কায় ভোট দিন, জাতীয় পার্টিকে সরকার গঠনের সুযোগ দিন। এসময় বড়াইগ্রাম-গুরুদাসপুরে এরশাদের শাসন আমলের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এরশাদের পাশে থাকার আহ্বান জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

এরশাদের জন্য ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় মাঠ কাপাচ্ছেন আলাউদ্দিন মৃধা

আপডেট সময় : ১১:৩৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮