শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

গণতন্ত্রের নামে কোন সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৯:২৪:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ আগস্ট ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে কোন সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিএনপির থাকার কোন সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারে স্বতন্ত্র কোন সাংসদেরও থাকার সুযোগ থাকছে না।
তিনি আজ দুপরে ঢাকা-আরিচা মহাসড়কের সভারের হেমায়েতপুরে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইন্টারসেকশন আলোকিতকরণের উদ্বোধনকালে এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই কোনভাবেই তাদের অন্তর্বর্তীকালীন সরকারে থাকারও সুযোগ নেই। যেহেতু সরকারের আয়তন ছোট হয়ে যাবে, ফলে জাতীয় পার্টি থাকলেও স্বতন্ত্র প্রার্থীও থাকছেন না অন্তর্বর্তীকালীন সরকারে।
সড়ক দুর্ঘটনায় শুধু গাড়ির প্রতিযোগিতাই দায়ী নয়, ছোট ছোট যানবাহনও র্দুঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি সড়ক-মহাসড়কে র্দুঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
এসময় সড়ক ও জনপথ এবং পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ, স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের নামে কোন সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:২৪:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ আগস্ট ২০১৮