শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দামুড়হুদায় নার্সের বাড়ীতে ডিঅ্যন্ডসি করায় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে নার্সের বাড়ীতে ডিঅ্যন্ডসি করায় নাসরীনের (৩৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার বিকালে এই কমিটি গঠন করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পিরপুরকুল্লা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী ৩ মাসের অন্তসত্তা (গর্ভবতি) নাসরীনের গর্ভপাত ঘটলে তাকে দামুড়হুদা উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার স্টাফ নার্স লাইলী খাতুনের উপজেলার কোমরপুর গ্রামের বাড়ীতে নেওয়া হয়। সেখালে লাইলী খাতুন তাকে নিজে ডিঅ্যন্ডসি করায়। এতে গৃকবধু নাসরীনের প্রচন্ড রক্তক্ষরন হতে থাকে। এক পর্যায়ে তার অবস্থা অবনতি ঘটলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরিন জেবিন সুমি তাকে মৃত ঘোষণা করে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, উত্থাপিত অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্যর কমিটিতে আছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. মকবুল হোসেন, নার্সের ইনচার্জ কল্পনা রানী ও সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী। এই কমিটিকে আগামি ৭দিনের মধ্যে নাছরিনের মৃত্যুর কারন জানিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দামুড়হুদায় নার্সের বাড়ীতে ডিঅ্যন্ডসি করায় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৮:৫৭:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮