শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা !

  • আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ণ, রবিবার, ১২ আগস্ট ২০১৮
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশকিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথভাবে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালিত হবে।
এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ধানমন্ডি-৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর-এ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন।
এ সময় ঢাকা মহানগরী ও আশে পাশের এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চতুর্দিকের সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১৫ আগস্ট ভোর বেলা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ধানমন্ডি ২৭ নম্বর পূর্ব মাথা হতে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমন্ডি ২নম্বর রোড ক্রসিং পর্যন্ত (মিরপুর রোড) বন্ধ থাকবে।

এছাড়া প্রয়োজনে গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত পরিবহনসমূহ মানিক মিয়া এভিনিউ বামে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে, নিউমার্কেট মুখী গাড়িসমূহকে ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা হতে ২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে সাত মসজিদ রোড- ধানমন্ডি ২নম্বর রোড, সিটি কলেজ হয়ে সাইন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেয়া হতে পারে।
শাহবাগ বা নিউমার্কেট হতে সাইন্স ল্যাবরেটরির দিকে আগত গাবতলী ও এয়ারপোর্টগামী গণপরিবহনসমূহ ধানমন্ডি ২নম্বর রোড হয়ে জিগাতলা-সাত মসজিদ রোড- ধানমন্ডি ২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে ২৭ নম্বর রোড পূর্ব মাথা হয়ে যাবে। পান্থপথ ক্রসিং হতে রাসেল স্কয়ারের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ অর্পণ শেষে স্থান ত্যাগ করার পর সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন।
এ সময় সাধারণ জনসাধারণের গাড়িসমূহ রাসেল স্কয়ার হতে ধানমন্ডি ৬নম্বর রোডের উভয় পার্শ্বে এক লাইনে এবং রাসেল স্কয়ার হতে পান্থপথ ক্রসিং পর্যন্ত উত্তর লেনে এক লাইনে গাড়ি পার্কিং করতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা !

আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ণ, রবিবার, ১২ আগস্ট ২০১৮