শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ডিএমপি’র ৪৬ জন পুলিশ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান

  • আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১২ আগস্ট ২০১৮
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন পর্যায়ের ৪৬ জন পুলিশ কর্মকর্তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে ডিএমপি’র সদর দপ্তরে চলতি বছরের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১২ জন, গোয়েন্দা ডিবি পশ্চিম বিভাগের ৪ জন, ট্রাফিকের ২ জন, বিট পুলিশিংয়ে ৫ জন, বিশেষ পুরস্কারে ৮ জন, ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতারে ৫ জন, জালটাকা উদ্ধারে ২ জন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ২ জন, অপহৃত উদ্ধাওে ২ জন, চুরি প্রতিরোধে ৪ জন।
জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ, গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-পশ্চিম বিভাগ এবং ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপি’র ৪৬ জন পুলিশ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১২ আগস্ট ২০১৮