শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত !

  • আপডেট সময় : ১০:৩৫:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ আগস্ট ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাসির ওরফে মামুন নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন খুন-ধর্ষণসহ ১৮টি মামলার আসামি।

আজ শনিবার ভোর রাতে দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, ভোর রাতে পুলিশ দুধকুমড়া এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে ঘটনাস্থলে নাসির ওরফে মামুনের লাশ পাওয়া যায়। সেখান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এ ছাড়া বন্দুকযুদ্ধে আনোয়ারা থানার একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত !

আপডেট সময় : ১০:৩৫:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ আগস্ট ২০১৮