শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে : নাসিম

  • আপডেট সময় : ১২:৪০:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়ত জোট নানা চক্রান্ত শুরু করেছে। তাই দলীয় নেতাকর্মীদের আগামী কয়েক মাস সব সময়ে সজাগ থাকতে হবে।
তিনি বলেন,‘আগামী কয়েক মাস পর জাতীয় সংসদ নির্বাচন। তাই ষড়যন্ত্র শুরু হয়েছে। আগস্ট মাস আসলেই বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জাতীয় যাদুঘর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বঙ্গমাতা পরিষদ এই আলোচনা সভা ও বঙ্গমাতা সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক ড. নূরুল আলম তালুকদার, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অশুভ শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল একটি রাজনৈতিক দল। সেই দলের একজন নেতা কিভাবে টেলিফোনে তার কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন, তা আপনার সবাই শুনেছেন। এতেই প্রমান হয়েছে এই আন্দোলনে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি বলেন, নিরাপদ সড়কের জন্যে যে আইনটি পাস করেছি। তা জনগণের জন্যেই করা হয়েছে। এই সড়ক আইনটি বাস্তবায়ন হলে দেখবেন কত পরিবর্তন হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, আমাদের এগিয়ে নেয়ার ব্যাপারে সাহায্য করেন। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, তবে সরকারকে সময় দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে : নাসিম

আপডেট সময় : ১২:৪০:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮