শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

প্রায় ২৩ লাখ টাকা মূল্যর ১৪ কেজি রুপা উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮
  • ৭৫৭ বার পড়া হয়েছে

দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া বাড়াদী গ্রাম থেকে ১৩ কেজি ৪শ’৬০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে। এসময় চোরাকারবারী আব্দুল আলিম (৪৫) পালিয়ে যায়। আলিম দামুড়হুদার কামারপাড়া বাড়াদী গ্রামের দবীর উদ্দীনের ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এই গহনা উদ্ধার করা হয়। আটককৃত গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২২ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা।
বিজিবি জানায়, সোমবার সকালে দামুড়হুদার বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পায় রুপার একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়াদী গ্রামের আলিমের বাড়ির অদুরে ওঁৎ পেতে থাকে। এসময় সকাল ৮টার দিকে ১৫০ সিসি এ্যাপাসি মোটরসাইকেলের পিছনে ঘাস বেধে নিয়ে আলিম বাড়ির নিকট পৌছালে বিজিবি তার গতিরোধ করলে আলিম তার এ্যাপাসি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি তার মোটরসাইকেলে থাকা ঘাসের বোঝার ভিতর থেকে ১৩ কেজি ৪শ’ ৬০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত গহনার ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২২ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা বলে বিজিবি জানায়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আব্দুল আলিমের বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রায় ২৩ লাখ টাকা মূল্যর ১৪ কেজি রুপা উদ্ধার

আপডেট সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮