বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার অপরিহার্য !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১০:০৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান নির্বাহীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক কর্মকাণ্ডে সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব প্রতিটি প্রতিষ্ঠান তথা দেশের জন্য হুমকি। এর ফলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ জাল-জালিয়াতি হচ্ছে। হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এতে তথ্যের আদান-প্রদান যেমন সহজ হয়, তেমনি জনগণও কাঙ্ক্ষিত সেবা সহজে পেতে পারে। গতকাল রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের (সাফা) আঞ্চলিক সিএফও সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাতে যে বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ হচ্ছে, তার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ। চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা তাদের প্রফেশনাল নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে পাবলিক ও করপোরেট খাতে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন- এ প্রত্যাশা করি। রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব। একজন দক্ষ ও অভিজ্ঞ হিসাববিদ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। হিসাব ও নিরীক্ষার মানোন্নয়নে লাগসই তথ্য-প্রযুক্তির ব্যবহার আর্থিক স্বচ্ছতা ও অর্থের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি আরো বলেন, আমি আশা করছি, এই সম্মেলনের মাধ্যমে সাফাভুক্ত দেশগুলোর পাবলিক-প্রাইভেট কোম্পানির মালিক, পরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি অগ্রাধিকার পাবে। আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তার সংস্কৃতি গড়ে উঠবে।

ইন্টারন্যানশাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের (আইএফএসি) প্রধান নির্বাহী ফায়েজুল চৌধুরী সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের প্রেসিডেন্ট হানস উগেরভোর্স্ট, সাফা সভাপতি এ এস এম নাঈম, আইসিএবির প্রেসিডেন্ট আদিব হোসেন খান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার অপরিহার্য !

আপডেট সময় : ১০:১০:০৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭