শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গার ডিসি জিয়াউদ্দীন আহমেদ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

কৃষি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক ও ডাবল রেল লাইন স্থাপনের অনুরোধ
নিউজ ডেস্ক:গতকাল মঙ্গলবার ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পায় তিনজন জেলা প্রশাসক। এবারে জেলা প্রশাসক সম্মেলনে চুয়াডাঙ্গার প্রথম কোনো জেলা প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনারের সামনে বক্তব্য রাখলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে সরকারের উন্নয়নের ওপর আলোচনা করে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- বাংলাদেশ এখন শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তেবে রুপ দেওয়ায় এ দেশ আজ বিশ্বে রোল মডেল। এসময় তিনি চুয়াডাঙ্গার বর্তমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি চুয়াডাঙ্গা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি হাইটেক পার্ক, এবং ঢাকা থেকে খুলনা রেলপথটি ডাবল লেন করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থাকে উন্নত ও আধুনিক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশা দেন। তিনি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদসহ জেলা প্রশাসকদের বক্তব্যকে গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদসহ মুন্সিড়ঞ্জের জেলা প্রশাসক বেগম শায়লা ফারজানা ও নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বক্তব্য রাখেন। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গার ডিসি জিয়াউদ্দীন আহমেদ

আপডেট সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জুলাই ২০১৮