শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আলমডাঙ্গার আসমানখালীতে ইলেক্ট্রিক মিস্ত্রি রাজন হত্যাকান্ড

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

রাজু ডাক্তারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা!

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার মোচাইনগর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি রাজন ওরফে রাজিব হত্যার ঘটনায় রাজনের পিতা সোনা উল্লাহ বাদী হয়ে আসমানখালী বাজারের রাজু ডাক্তারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। আটক লিটন ওরফে নায়ক ও পিরোজকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে। এদিকে, গতকাল সোমবার রাজনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে গতকালই রাজনের নিজ গ্রাম মোচাইনগরে তার লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। পুলিশ জানিয়েছে খুব শিঘ্রই প্রকৃত অপরাধী আটক হবে। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সরদর সার্কেল) জানান, গত রবিবার সন্ধ্যারাতে আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি রাজন ওরফে রাজিব হত্যার ঘটনায় আসমানখালী বাজারের রাজু ডাক্তারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার ২৩ জুলাই নিহত রাজনের পিতা সোনা উল্লাহ বাদী হয়ে আসমানখালী বাজারের রাজু ডাক্তার, লিটন ওরফে নায়ক এবং আলমসাধু চালক ফিরোজসহ ১০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। যার আলমডাঙ্গা থানার মামলা (নং-২০ /২৩/২০১৮)। তবে, এ সংবাদ লেখা পর্যন্ত এ সংক্রান্ত আর কোনো আসামী আটক হয়নি। উল্লেখ্য, গত ২২ জুলাই রবিবার বিকালে রাজন বিদেশে যাওয়ার ব্যাপারে আলোচনা করতে আসমানখালী বাজারের রাজু ডাক্তারের কাছে আসে। এরপর আলাপ শেষে সন্ধ্যারাতে আসমানখালী বাজারের থেকে ফিরোজের আলমসাধুযোগে রাজন বাড়ি ফিরে যাচ্ছিল। রাত সাড়ে ৭টার দিকে রাজনের বহনকারী আলমসাধুটি আসমানখালী-নান্দবারের সড়কের মাঝামাঝি জাহাঙ্গীরের বাড়ির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার আলমসাধু থামিয়ে ঘটনাস্থলেই নৃশংসভাবে রাজনকে খুন করে পালিয়ে যায়। এঘটনার কয়েকঘন্টার মধ্যেই পুলিশ আলমসাধু চালক ফিরোজ ও অপর আরোহী লিটন ওরফে নায়ককে আটক করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গার আসমানখালীতে ইলেক্ট্রিক মিস্ত্রি রাজন হত্যাকান্ড

আপডেট সময় : ১০:৪৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮