শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আবার এক নতুন গ্রহ এর সন্ধান , মেলেনি প্রাণের অস্তিত্ব !

  • আপডেট সময় : ১০:২৯:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এতদিন সে নিশ্চিন্তে প্রদক্ষিণ করে চলেছিল তার সূর্যকে। সকলের অজানা। কিন্তু, শেষে ধরা পড়ে গেল একদল মহাকাশ বিজ্ঞানীর চোখে।

পৃথিবী থেকে প্রায় ৬০০ আলোকবর্ষ দূরত্বে রয়েছে সদ্য-আবিষ্কৃত একটি গ্রহ। নাম দেওয়া হয়েছে K2-236b। এবং সূর্যের মতো যে তারাটিকে সে প্রদক্ষিণ করছে তার নাম দেওয়া হয়েছে K2-236।

নতুন এই গ্রহটি আবিষ্কার করেছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। আমদাবাদের ‘ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরি’ (পিআরএল)-র এক দল বিজ্ঞানীর এই কীর্তিতে, ভারত সেই তালিকায় নিজেকে প্রতিষ্ঠা করল যেখানে নাম রয়েছে অন্যান্য দেশের, যারা এমন তারা বা গ্রহ আবিষ্কার করেছে।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাউন্ট আবুর পিআরএল-এর গুরুশিখর অবজারভেটরির টেলিস্কোপে ধরা পড়েছে এই নতুন গ্রহটি।

বিজ্ঞানীদের মতে, এই গ্রহ ও তার সূর্যের দূরত্ব পৃথিবী ও সূর্যের তুলনায় অনেকটাই কম। যে কারণে, গ্রহটির তাপমাত্রা প্রায় ৬০০ ডিগ্রি সেলসিয়াস।

পৃথিবীর তুলনায়, নতুন গ্রহ তার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় অনেকটাই কম। মাত্র ১৯.৫ দিন। তবে, এই গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আবার এক নতুন গ্রহ এর সন্ধান , মেলেনি প্রাণের অস্তিত্ব !

আপডেট সময় : ১০:২৯:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮