শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দুর্ঘটনা রোধে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন দ্রুত প্রণয়েনর সুপারিশ !

  • আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নিরাপদ সড়ক ও দূর্ঘটনা রোধকল্পে প্রস্তাবিত ‘‘সড়ক পরিবহন আইন দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম এবং নাজিম উদ্দিন আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সড়ক গবেষণাগারের সার্বিক কার্যক্রম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
কমিটি সড়ক গবেষণাগারের জায়গা অবৈধভাবে দখল করে যারা বসবাস করছে এবং সরকারী গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবহার করছে তাদেরকে দ্রুত অপসারণের জন্য সরেজমিন খোঁজখবর নিয়ে আগামী বৈঠকে রিপোর্ট প্রদানের সুপারিশ করে।
সভায় নিরাপদ সড়ক ও দূর্ঘটনা রোধকল্পে প্রস্তাবিত ‘‘সড়ক পরিবহন (খসড়া) আইন ’’ দ্রুত প্রস্তুত এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা সরেজমিন পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্ঘটনা রোধে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন দ্রুত প্রণয়েনর সুপারিশ !

আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮