শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের রাউটার ব্যবসা বন্ধের ঘোষণা ।

  • আপডেট সময় : ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের রাউটার ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে রাউটার ব্যবসায় কাঙ্খিত সাফল্য না পাওয়াতেই পণ্যটি গুটিয়ে নিচ্ছে তারা।

গত বৃহস্পতিবার আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে রাউটার ব্যবসা বন্ধের এ ঘোষণা দেয়।

প্রসঙ্গত, এতোদিন বাজারে অ্যাপলের তিনটি রাউটার চালু ছিল। সেগুলো হচ্ছে- এয়ারপোর্ট এক্সপ্রেস, এয়ারপোর্ট এক্সট্রিম এবং এয়ারপোর্ট টাইম ক্যাপসুল। এগুলোর দাম ছিল ৯৯ ডলার থেকে ২৯৯ ডলার।

আর অ্যাপলের নতুন সিদ্ধান্তের পর সরবরাহকৃত ইউনিট শেষে এসকল নেটওয়ার্কিং ডিভাইস আর বাজারে পাওয়া যাবে না।

২০১৬ সালেই অ্যাপল তাদের ওয়্যারলেস রাউটার ব্যবসা বিভাগ বন্ধের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। সে সময় এসব নেটওয়ার্কিং ডিভাইসের নতুন কোনো হালনাগাদ না দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষকদের তথ্য মতে, অ্যাপল এমন এক সময় রাউটার ব্যবসা বন্ধ করতে যাচ্ছে, যখন গুগল ও এরোর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন রাউটার প্রযুক্তি নিয়ে কার্যক্রম জোরদার করছে। গুগল ব্র্যান্ডের নতুন প্রজন্মের রাউটার ভিন্ন অ্যাকসেস সুবিধা নিয়ে বাজারে আসবে। এসব ডিভাইসের জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৪৯৯ ডলার পর্যন্ত গুণতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের রাউটার ব্যবসা বন্ধের ঘোষণা ।

আপডেট সময় : ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ মে ২০১৮