শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৮৬১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গোপালগঞ্জে কারফিউ জারি করার কথা জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের * ভেঙে দেওয়া হবে।’উপদেষ্টা ফেসবুক পোস্টে আরও বলেছেন, ‘পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।’

আজ প্রথমে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। পরে সমাবেশ শেষ করে এনসিপি নেতারা বের হলে তাঁদের ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। হামলা–সংঘর্ষের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত দুজন নিহত হয়েছেন।

এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ

আপডেট সময় : ০৮:০১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৬ জুলাই ২০২৫