শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

অবৈধভাবে মোবাইল সেট আমদানির কারণে সরকার ৭শ’ কোটি টাকা শুল্ক হারাচ্ছে

  • আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০১৮
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লাগেজের মধ্যে অননুমোদিত মোবাইল ফোন সেটের অবৈধ আমদানির কারণে প্রতি বছর সরকার প্রায় ৭শ’ কোটি টাকা শুল্ক হারাচ্ছে।
কাস্টমস ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট’র (সিআইআইডি) মহাপরিচালক মইনুল খান বাসসকে বলেন, দেশে অননুমোদিত মোবাইল সেট বিক্রির কারণে সরকার বিশাল অংকের শুল্ক হারাচ্ছে।
এই মোবাইল সেট আমদানিজনিত ২৫ শতাংশ শুল্ক দেয়ার বিধান রয়েছে।
তিনি বলেন, সিআইআইডি বাজার থেকে অননুমোদিত মোবাইল সেট জব্দের অভিযান শুরু করেছে। আমরা অবৈধ আমদানিকারকদের এই বার্তা দিতে চাই যে, সরকার অবৈধভাবে আমদানিকৃত ফোন সেট বিক্রির অনুমতি দেবে না। অবৈধভাবে আমদানিকৃত সেট বিক্রি বন্ধ না হলে আগামীতে জব্দের এই অভিযান জোরদার করা হবে।
সম্প্রতি পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও গুলশানের মলি ক্যাপিটাল সেন্টার থেকে আইফোনসহ দুই শতাধিক অবৈধ আমদানিকৃত সেট জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফাঁকি দিয়ে লাগেজের মধ্যে এসব সেট আমদানি করা হয়।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স এসোসিয়েশনের (বিএমপিআইএ) যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন বাসসকে বলেন, ২০১৭ সালে অবৈধভাবে প্রায় ৩ হাজার কোটি টাকার মোবাইল ফোন সেট দেশে আনা হয়েছে। এতে সরকার ৭শ’ কোটিরও অধিক টাকা শুল্ক হারিয়েছে। ব্যক্তিগত ব্যাগেজে ৪০ থেকে ৪৫ শতাংশ স্যামসাং ফোন সেট এবং ৮০ শতাংশের বেশী আইফোন অবৈধভাবে দেশে আসছে।
তিনি বলেন, ২০১৬ সালে আইফোন-৭-এর উদ্বোধনের পর অবৈধ পথে প্রায় ১ লাখ সেট স্থানীয় বাজারের জন্য আনা হয়েছে। কেবল শুল্ক নয় অননুমোদিত এসব সেট কিনে ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ, অনেক ব্যবসায়ী পুনঃসংযোজিত বা নকল ফোন সেট বিক্রি করছে।
বাংলাদেশে আ্ইফোনের একমাত্র অনুমোদিত ডিলার কমপাস্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রফিকুল কবির ক্রেতাদের অনুমোদিত ডিলারদের কাছ থেকে আইফোন কেনর আহবান জানান। কারণ, অনেক অবৈধ মোবাইল ফোন সেট বিক্রেতা নকল ও পুনঃসংযোজিত সেট বিক্রি করছে।
তিনি আইফোন হ্যান্ড কেনার আগে এর আসল-নকল যাচাইয়ের জন্য িি.িপড়সঢ়ঁঃধষঃফ.পড়স ভিজিটের আহবান জানান।
বিএমপিআই’র হিসেবে ২০১৬ সালে বৈধভাবে ৮ হাজার কোটি টাকায় ৩ কোটি মোবাইল ফোন সেট আমদানি হয়েছে। যা পূর্ববর্তী ২০১৫ সালের চেয়ে ১১ শতাংশ বেশি। স্মার্ট ফোন আমদানি হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকার।
২০১৬ সালে স্মার্ট ফোনের আমদানি হয়েছে ৮২ লাখ সেট। পূর্ববর্তী বছরের চেয়ে ৪৬ শতাংশ বেড়েছে। পূর্ববর্তী বছর আমদানি হয়েছে ৫৬ লাখ ২৭ হাজার সেট।
ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট ডাটাবেজ আইডেন্টির (আইএমইআই) অভাব, জটিল কাস্টমস সিস্টেম ও অধিক আমদানি শুল্কের কারণে দামি মোবাইল সেট অবৈধ পথে দেশে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

অবৈধভাবে মোবাইল সেট আমদানির কারণে সরকার ৭শ’ কোটি টাকা শুল্ক হারাচ্ছে

আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০১৮