শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

এই ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস গড়বে বিশ্ব রেকর্ড!

  • আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এর আগে ২০০x২০৯ মাইক্রোমিটারের একটি ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিং কার্ডের কথা জানা যায়। আর ১ মাইক্রোমিটার হল ১ মিটারের ১০ লাখ ভাগের এক ভাগ মাত্র! হিসেব দেখে চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। ওঠারই কথা। কিন্তু, তার থেকেও বড় কথা, এ জিনিস তো খালি চোখে দেখাই যাবে না। কাউকে উপহার দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বিজ্ঞানীদের মতে, এই গ্রিটিং কার্ডটি উপহারের কাজ না করলেও, বিজ্ঞানের জগতে এটি একটি অসাধারণ দৃষ্টান্ত হয়ে রইল।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ফিজিকাল ল্যাবরেটরি’-র দুই বিজ্ঞানী, ডেভিড কক্স ও কিন মিনগার্ড মিলে এই কীর্তি স্থাপন করেন। তাদের মতে, যে টেকনোলজি ব্যবহার করে উৎসবের এই কার্ডটি তৈরি করা হয়েছে, তা সাধারণ জীবনেও কার্যকরী হবে।

সিলিকন নাইট্রেড-এর উপরে প্ল্যাটিনাম কোটিং, তার উপরে আয়ন বিম দিয়ে আঁকা হয়েছে একটি তুষার মানব, বা স্নো-ম্যান। তার নীচে পরিষ্কার অক্ষরে লেখা ‘সিজনস গ্রিটিংস’। ১৫x২০ মাইক্রোমিটার মাপের এই ক্রিসমাস কার্ডটি আগের কার্ডের তুলনায় ১০০ গুণ ছোট। বিজ্ঞানীদের মতে, একটি সাধারণ পোস্টাল স্ট্যাম্প ভরতে, এই কার্ডের সংখ্যা হতে হবে ২০০ মিলিয়নেরও বেশি।

এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

এই ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস গড়বে বিশ্ব রেকর্ড!

আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭