মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১২:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম ছিল ‘কমল’।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘কাজী বশির মিলনায়তনে’ বিএনপির আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। জন্মদিন উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণী দিয়েছেন।

বিএনপিপন্থি ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ’ এর আয়োজন করা হয়েছে। একইভাবে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে আলাদাভাবে দিবসটি পালন করা হবে।

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান নিযুক্ত হন। ১৯৭৫-এর ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ !

আপডেট সময় : ০৫:১২:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭